ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩২, ১২ আগস্ট ২০২১
আপডেট: ২১:০৭, ১২ আগস্ট ২০২১

ট্রেনের নিচে কাটা পড়ে কমলগঞ্জে বৃদ্ধের মৃত্যু

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সিলেট-আখাউড়া রেলওয়ে সেকশনের মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেওয়ে স্টেশনের বড়গাছ নামক এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত (৫৫) বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল ১০ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী সুরমা মেইল ট্রেনে ভানুগাছ রেলওয়ে স্টেশনের অদুরে বড়গাছ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। রেল পুলিশ মরদেহ রেল লাইনের পাশ থেকে উদ্ধার করে।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির হোসেন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনের বড়গাছ নামক এলাকায় রেল লাইনে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়।

খবর পেয়ে রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক হুমায়ুন কবির ও জয়নুল আবেদীন ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠান।

আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়