মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৮:১৪, ১২ আগস্ট ২০২১
কমলগঞ্জ হাসপাতালে ৬টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছে এমজিএইচএস-৮৯ ব্যাচ
দেশে আশংকাজনক হারে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯ সংক্রমণ। সারাদেশের মতো মৌলভীবাজারেও আক্রান্ত হচ্ছে মানুষ। হাসপাতালগুলোতে ডেডিকেটেড করোনা বেডে রোগীদের সংকুলান হচ্ছে না। দেখা দিচ্ছে অক্সিজেন সংকট। এ অবস্থায় অনেকের মতো এগিয়ে এসেছেন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়-৮৯ ব্যাচের (এমজিএইচএস-৮৯) শিক্ষার্থীরা।
এমজিএইচএস-৮৯ ব্যাচের শিক্ষার্থী অ্যাডভোকেট শাহ ফখরুল ইসলাম আলোক বলেন- ‘দেশে যখন আশঙ্কাজনক হারে কোভিড-১৯ এর সংক্রমণ শুরু, প্রতিদিনই আপনজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে- ঠিক তখনই এমজিএইচএস-৮৯ এর বন্ধুরা আবারো এগিয়ে এসেছে।’
তিনি বলেন- কোভিড আক্রান্ত রোগীদের জরুরি স্বাস্থ্যসেবায় আমাদের ব্যাচের বন্ধুরা একটি ফান্ড তৈরি করলাম। পরিকল্পনার প্রথম ধাপে মৌলভীবাজার সদর হাসপাতালে নগদ এক লাখ টাকা দেওয়া হলো। দ্বিতীয় ধাপে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬টি অক্সিজেন সিলিন্ডার দেয়া হয়েছে আজ। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহম্মদ মাহবুবুল আলম ভুঁইয়া এই উপহার গ্রহণ করেন।
এ সময় এমজিএইচএস-৮৯ এর পক্ষে ছিলেন- জেলা পরিষদ সদস্য হাসান আহমেদ জাবেদ, মো. আবুল কালাম আজাদ, সানাউল ইসলাম সুয়েজ, জায়েদ আহমদ কোরেশী, দেওয়ান মুনাকিব চৌধুরী, দেওয়ান আজিজুল হাসান ও অ্যাডভোকেট শাহ্ ফখরুল ইসলাম আলোক।
শাহ ফখরুল ইসলাম আলোক বলেন- জীবনের জন্যে আমাদের এই প্রচেষ্টা খুব বেশি কিছু নয়। তবে আমাদের আন্তরিকতার যে কোন অভাব নেই একথা নির্দ্বিধায় বলা যায়।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহম্মদ মাহবুবুল আলম ভুঁইয়া আমাদের দেয়া এই উপহার গ্রহণ করেন।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























