ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৪, ১২ আগস্ট ২০২১
আপডেট: ২১:০৪, ১২ আগস্ট ২০২১

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ হাজার মাস্ক প্রদান

করোনা প্রতিরোধে 'এসো পাশে দাঁড়াই' এ স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ১ হাজার মাস্ক প্রদান করেছে কুলাউড়া উপজেলার শরিফপুর ইউনিয়নের আব্দুল হামিদ বদরুল ফোরাম।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম, মাহবুবুল আলম ভূঁইয়ার হাতে আনুষ্ঠানিকভাবে মাস্ক তুলে দেন আব্দুল হামিদ বদরুল ফোরামের পক্ষে উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. আবুল হোসেন খান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য সহকারি যোগল কৃষ্ণ গোস্বামী, সহকারি স্বাস্থ্য পরিদর্শক, মোছাঃ রওশন আরা বেগম, সাংবাদিক আহমেদুজ্জামান (আলম), সাদিকুর রহমান সামু, আশরাফ সিদ্দিকী পারভেজ প্রমুখ।

আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়