মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১২:২৩, ১৩ আগস্ট ২০২১
মৌলভীবাজারের প্রধান শিক্ষকদের পদোন্নতির দাবিতে স্মারকলিপি প্রদান
মৌলভীবাজারের সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি স্থায়ী পদোন্নতির দাবিতে মহাপরিচালক, সচিব ও প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দিয়েছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) মৌলভীবাজারের ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা অরবিন্দ কর্মকারের কাছে এ স্মারকলিপি তুলে দেওয়া হয়।
মৌলভীবাজার সদর উপজেলার প্রধান শিক্ষক সমিতির সভাপতি সেলিনা বেগম ও সাধারণ সম্পাদক লিটন কুমার পাল স্বাক্ষরিত এ স্মারকলিপি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক, সচিব ও প্রতিমন্ত্রী বরারর পাঠানো হয়।
এতে উল্লেখ থাকে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গেজেটেড অফিসার ও নন-গেজেটেড (কর্মচারি) নিয়োগ বিধিমালা ২০২১ মোতাবেক প্রধান শিক্ষক পদ থেকে উপরের পদে পদোন্নতির আবেদন। এছাড়াও চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকদের স্থায়ী পদোন্নতি প্রদান প্রসঙ্গেও দাবি জানানো হয়।
স্মারকলিপিতে আরও বলা হয়, ইতোমধ্যে যে সকল সহকারি শিক্ষককে প্রধান শিক্ষক পদে চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে তারা দীর্ঘদিন থেকে দক্ষতার সাথে সে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু তাদের স্থায়ী পদোন্নতির ব্যবস্থা না করে নতুন গ্রেডেশনের ব্যবস্থা করা হয়েছে। চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকদের দ্রুত স্থায়ী পদোন্নতি প্রদানের দাবি জানান তারা।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























