ঢাকা, সোমবার   ১১ মে ২০২৬,   বৈশাখ ২৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ০০:৫১, ১৩ আগস্ট ২০২১
আপডেট: ১১:৩৭, ১৩ আগস্ট ২০২১

মৌলভীবাজারে ডেঙ্গু রোগী শনাক্ত

মৌলভীবাজারে একজনের শরীরে ডেঙ্গু রোগ ধরা পড়েছে। বুধবার (১১ আগস্ট) শহরের চৌমোহনাস্থ দি ইউনাইটেড কমপ্যাথ অ্যান্ড মেডিকেল সার্ভিসেস- ডায়গনস্টিক সেন্টারে ডেঙ্গু পরীক্ষায় এ রোগটি ধরা পড়ে।

ইউনাইটেড কমপ্যাথের ডিরেক্টর এবং বিএমএ মৌলভীবাজারের সভাপতি ডা. শাব্বির হোসেন খান বিষয়টি আইনিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, একটি মেডিসিন কোম্পানিতে কর্মরত নূরে আলম নামের একজন কর্মকর্তা বুধবার ডেঙ্গু পরীক্ষা করলে তার পজিটিভ রিপোর্ট আসে।

তিনি চাকরিসূত্রে মৌলভীবাজার শহরে বসবাস করেন। 

জানা গেছে, ডেঙ্গু শনাক্তের দুইদিন আগে তিনি ঢাকা সফর করে এসেছিলেন। বর্তমানে তিনি চিকিৎসার জন্য ঢাকায় ফিরে গেছেন।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও-

ডেঙ্গু ও চিকুনগুনিয়া কি? কেন হয়? কিভাবে প্রতিরোধ করবেন?

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ