কমলগঞ্জ প্রতিনিধি
আপডেট: ১৬:৪০, ১৩ আগস্ট ২০২১
মন্দির ও হিন্দুদের বাড়িঘরে হামলাকারীদের শাস্তির দাবিতে কমলগঞ্জে মানববন্ধন
খুলনায় রূপসা উপজেলার মন্দির ও হিন্দু সম্প্রদায়ের অর্ধশত বাড়িঘর ও দোকানপাঠ ভাঙচুরের প্রতিবাদ ও এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, স্বেচ্ছাসেবক ও যুব মহাজোট, টিএসএস, জাগো হিন্দু পরিষদ কমলগঞ্জ শাখার আয়োজনে শুক্রবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় উপজেলা চৌমোহনা চত্ত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক নির্মল এস পলাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জাগো হিন্দু পরিষদ ও কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, মহাজোট কেন্দ্রীয় কমিটির মানব সম্পদ বিষয়ক সম্পাদক অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, উপজেলা জাতীয় হিন্দু মহাজোট সভাপতি অর্জুন শর্ম্মা নিধু, তরুণ সনাতনী সংঘ-টিএসএস এর আহ্বায়ক রিপন চক্রবর্তী, স্বেচ্ছাসেবক মহাজোটের সাধারণ সম্পাদক রাম সিং প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সকল হিন্দু মন্দির, মঠ, আশ্রমে নিরাপত্তা প্রদান ও ভাঙচুর, লুটপাটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানান এবং আসন্ন দুর্গা পূজায় তিনদিনের সরকারি ছুটি প্রদানের দাবি জানানো হয়।
উল্লেখ্য, গত শনিবার বিকেল পৌনে ৬টার দিকে খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী গ্রামে চারটি মন্দিরের প্রতিমা এবং হিন্দু সম্প্রদায়ের কয়েকটি বাড়ি ও দোকানে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























