শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ১৮:১২, ১৩ আগস্ট ২০২১
হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও মন্দির ভাঙচুরের প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন
খুলনার রূপসার শিয়ালি, সুনামগঞ্জের শাল্লায়, পটুয়াখালীর কলাপাড়ায়, মৌলভীবাজারের কুলাউড়া এবং ঢাকার সাভারে অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মন হত্যা ও সারাদেশে হিন্দু পরিবারের উপর হামলা ও মন্দিরের প্রতিমা, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও ভাঙচুরের প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ আগস্ট) সকাল ১০টায় শ্রীমঙ্গল চৌমোহনায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট শ্রীমঙ্গল উপজেলা শাখা এবং তরুণ সনাতনী সংঘ (টি.এস.এস) এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তরুণ সনাতনী সংঘ (টি.এস.এস) এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক শম্ভু সরকার রবিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু মহাজোট শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-সভাপতি জয় ধর, সম্পাদক লিটন দেব, দপ্তর সম্পাদক অনিক ভট্টাচার্য, টিএসএস শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক সৌরভ আদিত্য, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস কে দাশ সুমন, বাংলাদেশ হিন্দু মহাজোটের সহ-সাধারণ সম্পাদক সত্যকাম ভট্টাচার্য, অনুরাগ দত্ত, পরিতোষ দাশ, সাংস্কৃতিক কর্মী নৃপেশ সুত্রধর প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ৭ আগস্ট দুপুর ৩ টা থেকে ৫ টা পর্যন্ত খুলনা জেলার রুপসা উপজেলায় শিয়ালি গ্রামে দুষ্কৃতিকারীরা হামলা চালিয়ে ৪ টি বড় মন্দিরসহ ১০ টি মন্দির, ৫৭টি বাড়িঘর ও ৭ টি দোকান ভাঙচুর ও লুটপাট করে এবং অশ্রাব্য ভাষায় গালাগালিসহ দেশত্যাগ ও প্রাণ নাশের হুমকি দেয় ।
বক্তারা আরোও বলেন, খুলনার শিয়ালি গ্রামের ঘটনাসহ উল্লেখিত ঘটনাসমূহ তদন্তপূর্বক দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। আক্রান্তদের দ্রুত সহায়তা ও নিরাপত্তার পাশাপাশি সারাদেশের সংখ্যালঘু সুরক্ষা নিশ্চিত করতে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান।
আইনিউজ/সাজু মারছিয়াং/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























