ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১১:৪২, ১৪ আগস্ট ২০২১
আপডেট: ১২:৪৩, ১৪ আগস্ট ২০২১

মৌলভীবাজারে ১৫ আগস্টের কর্মসূচি

মৌলভীবাজারের বঙ্গবন্ধু ম্যুরাল।

মৌলভীবাজারের বঙ্গবন্ধু ম্যুরাল।

আগামীকাল ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস। মৌলভীবাজারে শোক দিবস পালনে নেওয়া হয়েছে দিনব্যাপী কর্মসূচি। 

আগামীকাল রোববার (১৫ আগস্ট) সকাল ৯টায় বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও  জাতীয় শোক দিবসে মৌলভীবাজারের কেন্দ্রীয় শহীদ মিনারের বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করে দিনের কর্মসূচি শুরু হবে। 

জেলা প্রশাসন পুষ্পস্তবক অর্পনের পর ১১টায় ভার্চুয়াল প্লাটফর্মে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন ও তার কাজের গুরুত্ব নিয়ে আলোচনা করা হবে। এছাড়াও বঙ্গব্ধু শেখ মুজিবুর রহমানের স্বপরিবারে মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলার সকল মসজিদ, মন্দির, গীর্জাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। এ জন্য ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারি পরিচালককে অনুরোধ জানানো হয়েছে। 

এছাড়াও বিশেষ প্রার্থনা ছাড়াও মৌলভীবাজার জেলার আশ্রয়ণ প্রকল্পগুলোতে আয়োজন হবে দোয়া ও মিলাদ মাহফিলের।

এদিন সুবিধাজনক সময়ে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে পবিত্র কোরআন তেলাওয়াত ও হামদ-নাতের আয়োজন করবে ইসলামিক ফাউন্ডেশন।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও-

২৩ মিনিট ২৩ সেকেন্ডে মৌলভীবাজার শহর পরিভ্রমণ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়