ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০৪, ১৪ আগস্ট ২০২১
আপডেট: ১৫:৫৬, ১৪ আগস্ট ২০২১

মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমিতে আজ ‘প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চেতনার বঙ্গবন্ধু’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের জেলা শিল্পকলা একাডেমিতে চলছে মাসব্যাপী সাংস্কৃতিক আয়োজন 'শিল্পী সঙ্গে চিত্ত রঙ্গে'। শনিবার (১৪ আগস্ট) এ অনুষ্ঠানে অনলাইনে আয়োজিত হবে শিশুদের নিয়ে 'প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চেতনার বঙ্গবন্ধু'।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এবং সভাপতিত্ব করবেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু।

অনুষ্ঠানে অংশগ্রহণ করবে জেলার জাতীয় পুরস্কারপ্রাপ্ত ৪ জন শিশুশিল্পী যারা বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্যের সাথে অংশগ্রহণ করে জেলার জন্য গৌরব বয়ে এনেছে। শিশুশিল্পী স্বাগতা সাহা, মৃন্ময়ী ভট্টাচার্য, অর্পিতা সূত্রধর, নুসরাত খানম নউশিন, শোনাবে বঙ্গবন্ধুর গান ও কবিতা। 
স্বাগত বক্তব্য প্রদান করবেন কালচারাল অফিসার জ্যোতি সিনহা এবং উপস্থাপনায় আবৃত্তি প্রশিক্ষক সুশিপ্তা দাশ।

এর আগে প্রথম কর্মসূচি হিসেবে গত ৬ আগস্ট বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০তম প্রয়াণ দিবসের সাথে সমন্বয় করে 'বঙ্গবন্ধু ও রবীন্দ্রনাথ' শিরোনামে অনুষ্ঠিত হয়েছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়েছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, আলোচক হিসেবে ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক আকমল হোসেন নিপু, আমন্ত্রিত শিল্পী ছিলেন অসিত বরণ দাশ গুপ্ত, বিশিষ্ট আবৃত্তিশিল্পী এবং জেলা কালচারাল অফিসার, জেলা শিল্পকলা একাডেমি, সিলেট, তমাল চক্রবর্তী, রবীন্দ্র সঙ্গীতশিল্পী, বাউল দীপু, সঙ্গীতশিল্পী।

পরবর্তী ২টি শনিবারেও থাকছে এই অনলাইন আয়োজন। এর পাশাপাশি রয়েছে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে আগামীকাল ১৫ আগস্ট সারাদিন ব্যাপী কবিতা পাঠ, প্রচারিত হবে জেলা শিল্পকলা একাডেমির অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে। নব্য, তুলনা, মৃন্ময়ী, চিন্ময়ী, সুইটি, সুরভী, স্নেহা, অর্ঘ্যর কন্ঠে আমরা শুনব বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়