ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ২২:২১, ১৪ আগস্ট ২০২১
আপডেট: ২২:৪৪, ১৪ আগস্ট ২০২১

জাতীয় শোক দিবসে মৌলভীবাজার প্রেসক্লাবের বিভিন্ন কর্মসূচি

আগামীকাল ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মৌলভীবাজার প্রেসক্লাব বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। 

এরমধ্যে রয়েছে ১৫ আগস্ট (রবিবার) সকাল ৮.০০ টায় মৌলভীবাজার প্রেসক্লাব ভবনে জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত)। সকাল ৮টা ৪৫ মিনিটে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিতি। সকাল ৯টায় বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ।

১৫ আগস্টের কর্মসূচিতে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সকল সদস্যকে অনুরোধ জানিয়েছেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত।

জেলা প্রশাসনের কর্মসূচি

আগামীকাল রোববার (১৫ আগস্ট) সকাল ৯টায় বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও  জাতীয় শোক দিবসে মৌলভীবাজারের কেন্দ্রীয় শহীদ মিনারের বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে দিনের কর্মসূচি শুরু হবে। 

জেলা প্রশাসন পুষ্পস্তবক অর্পণের পর ১১টায় ভার্চুয়াল প্লাটফর্মে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন ও তার কাজের গুরুত্ব নিয়ে আলোচনা করা হবে। এছাড়াও বঙ্গব্ধু শেখ মুজিবুর রহমানের স্বপরিবারে মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলার সকল মসজিদ, মন্দির, গীর্জাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। এ জন্য ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারি পরিচালককে অনুরোধ জানানো হয়েছে। 

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও-

মৌলভীবাজারে জাতির পিতার পদচিহ্ন নিয়ে ‘খুঁজে ফিরি পিতার পদচিহ্ন’

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়