শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ২৩:১১, ১৫ আগস্ট ২০২১
চা বাগানের অন্ধ প্রতিবন্ধী শিল্পী পেলেন প্রধানমন্ত্রীর ঘর উপহার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এক অন্ধ প্রতিবন্ধী শিল্পী পাচ্ছেন ৪ লক্ষ টাকা ব্যয়ে সকল প্রকার সুযোগসুবিধা সম্পন্ন পাকা ঘর।
আজ (১৪ আগস্ট) শনিবার বিকেল সাড়ে ৫ টায় এই ঘর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি। ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র পক্ষ থেকে উপজেলার কালীঘাট ইউনিয়নের সোনাছড়া চা বাগানের বাসিন্দা দৃষ্টিহীন অসহায় প্রতিবন্ধী শিল্পী বিশ্বেশ্বর বন বংশী (৪৬) কে এই ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে।
জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে চা শ্রমিকদের জন্য টেকসই আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় নির্মাণ করা হবে ঘরটি।
এতে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, সমাজসেবা কর্মকর্তা সুয়েব আহমেদ চৌধুরী, কালীঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা, জাগছড়া চা বাগানের ব্যবস্থাপক নুরনবী চৌধুরী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল, সাবেক কলেজ ছাত্রলীগের সভাপতি সাবের হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবেদ হোসেন প্রমুখ।
এসময় আব্দুস শহীদ এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ভূমি ও গৃহহীন মানুষদের জন্য ভূমি ও ঘরের ব্যবস্থা করে দিচ্ছেন। দেশের কোন মানুষ থাকা-খাওয়ায় কষ্ট করবে সেটা বঙ্গবন্ধু চাননি। তাই তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা বাবার রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো সম্পূর্ণ করছেন।
আইনিউজ/সাজু মারছিয়াং/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























