ঢাকা, সোমবার   ১১ মে ২০২৬,   বৈশাখ ২৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১০:৫২, ১৫ আগস্ট ২০২১
আপডেট: ১২:৪৩, ১৫ আগস্ট ২০২১

মৌলভীবাজারে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৭ হাজার

মৌলভীবাজার জেলায় প্রতিদিনই আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্ত হয়েছেন আরও ৫২ জন। মৃত্যুবরণ করেছেন আরও একজন।

রোববার (১৫ আগস্ট) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

সেখানে বলা হয়েছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ২১২ জনের নমুনা পরীক্ষা করে ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৪ দশমিক ৫ শতাংশ। এই হার এর একদিন আগে ২৬ শতাংশ ছিলো, সে তুলনায় একদিনের ব্যবধানে করোনা শনাক্তের হার কিছুটা কমেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৭ হাজার ১৬ জন। ২৪ ঘণ্টায় জেলায় ১৩৩ জন সুস্থ, মৃত্যুবরণ করেছেন আরও একজন।

নতুন শনাক্ত ৫২ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ২৭ জন, শ্রীমঙ্গলের ১ জন, কমলগঞ্জের ৩ জন, কুলাউড়ায় ২১ জন। গত ২৪ ঘণ্টায় জুড়ী, বড়লেখা, রাজনগরে শনাক্ত শুন্য। এ নিয়ে জেলায় ৭ হাজার ১৬ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩৩ জন। এর মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ২০ জন, জুড়ীর ১ জন, শ্রীমঙ্গলের ২৫ জন, কমলগঞ্জের ৩০ জন, কুলাউড়ায় ৫৭ জন। এ নিয়ে মৌলভীবাজারে মোট সুস্থ রোগীর সংখ্যা ৫ হাজার ৪০ জন।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন আরও একজন। এখন পর্যন্ত করোনায় মৌলভীবাজারে মোট ৬৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ২ জন, বড়লেখায় ৫ জন, কমলগঞ্জে ৪ জন, শ্রীমঙ্গলে ১১ জন, জুড়ী ৫ এবং সদর হাসপাতালের ৩৬ জন রয়েছেন।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও-

মৌলভীবাজারে জাতির পিতার পদচিহ্ন নিয়ে ‘খুঁজে ফিরি পিতার পদচিহ্ন’

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ