কমলগঞ্জ প্রতিনিধি
আপডেট: ১৪:৫৯, ১৫ আগস্ট ২০২১
নানা কর্মসূচিতে কমলগঞ্জে জাতীয় শোক দিবস পালিত
মৌলভীবাজারের কমলগঞ্জে নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হচ্ছে স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনটির সূচনা হয়।
রোববার (১৫ আগস্ট) সকাল সাড়ে দশটায় কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাবনের সম্মুখের বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, কমলগঞ্জ থানা, মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতি, আনসার ভিডিপি, প্রেসক্লাব, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক, সহকারী কমিশনার (ভূমি) বেগম সুমাইয়া আক্তার, থানার ওসি ইয়ারদৌস হাসান, পৌরসভার মেয়র জুয়েল আহমেদ, স্বাস্থ্য কর্মকর্তা মাহবুবুল আলম, পল্লী বিদ্যুতের ডিজিএম মীর গোলাম ফারুক, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন।
পরে বেলা সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউএনও আশেকুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি।
আলোচনায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বেগম সুমাইয়া আক্তার, থানার ওসি ইয়ারদৌস হাসান, সাবেক উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদেরকে ১৫ আগস্ট হত্যা করে ঘাতকরা। ওই সময়ে দেশের বাইরে থাকায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে যান। আজকে শেখ হাসিনা দেশকে নেতৃত্ব দিচ্ছেন। বঙ্গবন্ধু আজ নেই তবে তার রক্ত আজ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার অঙ্গীকার করেন বক্তারা।
এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। দিবসটি উপলক্ষে মিলাদ মাহফিল, আলোচনা সভার আয়োজন করা হয়।
আইনিউজ/ রুহুল ইসলাম হৃদয়/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























