মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৬:৪২, ১৫ আগস্ট ২০২১
দূঘর শ্রীমতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নৃপেন্দ্র কুমার বৈদ্য আর নেই
নৃপেন্দ্র কুমার বৈদ্য
মৌলভীবাজার সদর উপজেলার দূঘর শ্রীমতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নৃপেন্দ্র কুমার বৈদ্য আর নেই। রোববার (১৫ আগস্ট) ভোর ৫ টা সময় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৭ বছর ।
তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুর আগে তিনি সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিছুদিন আগে তাকে বাড়িতে নিয়ে আসা হয়।
নৃপেন্দ্র বৈদ্য স্যার মৌলভীবাজার সরকারি কলেজ থেকে ডিগ্রি পাস করে দূঘর শ্রীমতি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি প্রভাষক হিসাবে যোগদান করেন। দীর্ঘ ৩০ বছর ধরে বিদ্যালয় শিক্ষক হিসেবে কর্মজীবন পার করেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ এক ছেলে ও মেয়ে রেখে গেছেন।
নৃপেন্দ্র বৈদ্য ছেলে মৃত্যুঞ্জয় বৈদ্য বলেন, বাবা দীর্ঘদিন ধরে ক্যান্সারজনিত রোগে ভুগছিলেন। এর আগেও স্কুলের প্রাক্তন-বর্তমান ছাত্ররা বাবাকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন। কিছুদিন আগে মোটামুটি ভালো অবস্থা দেখে বাড়িতে নিয়ে আসি। আজ সকালে মৃত্যুবরণ করেন।
তাঁর মৃত্যুতে মৌলভীবাজারসহ দূঘর শ্রীমতি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের গভীর শোক নেমে এসেছে। মৃত্যুর খবর পেয়ে ঘনিষ্ঠজন ও শুভাকাংখিরা তাঁর বাড়িতে ছুটে যাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করছেন।
আইনিউজ/কামরুল হাসান শাওন
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























