কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ১৬:০৬, ১৬ আগস্ট ২০২১
শোক দিবসে কুলাউড়ার ৩৫টি কমিউনিটি ক্লিনিকে বিশেষ স্বাস্থ্য সেবা
আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় কুলাউড়া উপজেলার ৩৫ টি কমিউনিটি ক্লিনিকে বিশেষ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।
সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার ১৩ টি ইউনিয়নের সকল কমিউনিটি ক্লিনিকে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দিবসের ব্যানার টানানো ও স্বাস্থ্যশিক্ষা অধিবেশন সহ বিভিন্ন কর্মসূচি পালন করতে দেখা যায়।
রবিবার সরকারি তালিকায় ছুটির দিন হলেও জাতীয় শোক দিবস থাকায় খোলা ছিল কুলাউড়া উপজেলার ৩৫টি কমিউনিটি ক্লিনিক। তবে, অন্যান্য দিনের তুলনায় রোগির উপস্থিতির পরিমাণ ছিল কম। তবু সরকারি সেবা পেয়ে খুশি গ্রামীণ জনপদের মানুষগুলো।
সরকারিভাবে চালুকৃত এসব কমিউনিটি ক্লিনিকে সকল প্রকার প্রাথমিক চিকিৎসা সেবা পাওয়া যায়। জটিল রোগী হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা হয়। এখানে গর্ভবতী মায়েদের এএনসি এবং গর্ভউত্তরদের পিএনসিসহ সকল সেবা প্রদান করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে সিএইচসিপি আহমদুল কবির বলেন, সাধারণত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত সরকারি সেবা দেয়া হয়। বিশেষ দিবস হিসেবে আজকে ১৫ আগস্ট বেলা ১২টা পর্যন্ত মোট ১৭ জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। সেখানে সাধারণ ১৩ জন নারী, শিশু ৩ জন, পরিবার পরিকল্পনা রোগী ১ জন।
বর্তমানে কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার উপর বিশেষ স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হয় বলেও জানান তিনি।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























