মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৯:৩৬, ১৫ আগস্ট ২০২১
শোক দিবসে মৌলভীবাজার গণপূর্ত বিভাগের খাদ্য বিতরণ
আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মৌলভীবাজার গণপূর্ত বিভাগের আয়োজনে ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মৌলভীবাজার পৌর শহরের বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়, এ সময় মৌলভীবাজার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মুমিনুল হকসহ অনান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এর আগে সমগ্র বাংলাদেশে এই ত্রাণ (খাদ্য সামগ্রী) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ, এমপি। তিনি অনলাইনের মাধ্যেম এই উদ্বোধন করেন।
অনলাইন উদ্বোধনী অনুষ্ঠানে আরো সংযুক্ত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব জনাব মো. শহিদ উল্লাহ খন্দকার মহোদয় ও গণপূর্ত অধিদপ্তরের সম্মানিত প্রধান প্রকৌশলী জনাম মো. শামিম আকতার মহোদয়। মৌলভীবাজার গণপূর্ত বিভাগের উক্ত ত্রাণ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-বিভাগীয় প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী সহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তার আত্মার শান্তি কামনায় মৌলভীবাজার গণপূর্ত বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তাদের একদিনের বেতনের টাকায় এই ত্রাণ উপহার বিতরণ করা হয়।
আইনিউজ/আরডি/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























