ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ২২:৪২, ১৬ আগস্ট ২০২১
আপডেট: ১১:৩৬, ১৭ আগস্ট ২০২১

মৌলভীবাজারের গৃহহীনদের জন্য অগ্রণী ব্যাংক দিলো পৌনে ১০ লাখ টাকা

অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ শামস্ উল ইসলাম মুজিববর্ষে নিয়েছেন অন্যরকম এক উদ্যোগ। ব্যক্তিগত উদ্যোগে মুজিব বর্ষ উপলক্ষ্যে মৌলভীবাজারে গৃহহীন পরিবারের জন্য ৫টি গৃহ নির্মাণে জেলা প্রশাসকের কাছে চেক হস্তান্তর করেছেন তিনি।

জাতীয় শোক দিবসে রোববার (১৫ আগস্ট) মৌলভীবাজারে ব্যাংকটির আঞ্চলিক কার্যালয়ে ৯ লাখ ৭৫ হাজার টাকার চেক গ্রহণ করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এর পক্ষ থেকে চেকটি হস্তান্তর করেন অগ্রণী ব্যাংক এর সিলেট সার্কেল এর উপ মহাব্যবস্থাপক মাহমুদ রেজা।

এসময় উপস্থিত ছিলেন ব্যাংকটির সিলেট পশ্চিম অঞ্চল প্রধান ও উপ মহাব্যবস্থাপক মো. আবদুল লতিফ, সিলেট পুর্ব অঞ্চল প্রধান ও উপ মহাব্যবস্থাপক মোর্শেদা আক্তার, মৌলভীবাজার অঞ্চল প্রধান রাশেদা আহমেদ স্বপ্নাসহ অনেকে।

আইনিউজ/এসডি

 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়