নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১৩:১৪, ১৭ আগস্ট ২০২১
মৌলভীবাজারে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৭ হাজার ৮৬
মৌলভীবাজার জেলায় প্রতিদিনই আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্ত হয়েছেন আরও ৩২ জন।
মঙ্গলবার (১৭ আগস্ট) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সেখানে বলা হয়েছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ১১৬ জনের নমুনা পরীক্ষা করে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৬ শতাংশ। এই হার এর একদিন আগে ১৯ দশমিক ৮ শতাংশ ছিলো, সে তুলনায় একদিনের ব্যবধানে করোনা শনাক্তের হার কিছুটা বেড়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৭ হাজার ৮৬ জন। ২৪ ঘণ্টায় জেলায় ১৩৭ জন সুস্থ, মৃত্যুবরণ করেননি কেউ।
নতুন শনাক্ত ৩২ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৫ জন, শ্রীমঙ্গলের ২ জন, কমলগঞ্জের ১০ জন, কুলাউড়ায় ১৪ জন, রাজনগরে ১ জন। গত ২৪ ঘণ্টায় বড়লেখা ও জুড়ীতে শনাক্ত শূন্য। এ নিয়ে জেলায় ৭ হাজার ৮৬ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩৭ জন। এর মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৩ জন, শ্রীমঙ্গলের ৫৩ জন, কমলগঞ্জের ২৮ জন, কুলাউড়ায় ৫৩ জন। এ নিয়ে মৌলভীবাজারে মোট সুস্থ রোগীর সংখ্যা ৫ হাজার ২৩৪ জন।
এখন পর্যন্ত করোনায় মৌলভীবাজারে মোট ৬৯ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ২ জন, বড়লেখায় ৫ জন, কমলগঞ্জে ৪ জন, শ্রীমঙ্গলে ১১ জন, জুড়ী ৫ এবং সদর হাসপাতালের ৩৮ জন রয়েছেন।
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও-
মৌলভীবাজারে জাতির পিতার পদচিহ্ন নিয়ে ‘খুঁজে ফিরি পিতার পদচিহ্ন’
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























