মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২০:১২, ১৭ আগস্ট ২০২১
পাঁচ দফা দাবিতে মৌলভীবাজারে বাম জোটের বিক্ষোভ সমাবেশ
পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজার জেলা শাখা। মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় শহরের চৌমোহনায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র সদস্য মঈনুর রহমান মগনুর সভাপতিত্বে এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলুর সঞ্চালনায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মকবুল হোসেন এডভোকেট প্রমুখ নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন শ্রমিক ফ্রন্ট, যুব ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট ও ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ।

এসময় বাম জোটের পক্ষ থেকে পাঁচ দফা দাবি জানানো হয়। সেগুলো হলো-
১. চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সকল প্রাপ্ত বয়স্কদের টিকা প্রদান নিশ্চিত করা।
২. জেলা- উপজেলায় হাসপাতালে বেড সংখ্যা, কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ, হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা, আইসিইউ, ভেন্টিলেটর, ডাক্তার, নার্স, টেকনিশিয়ানসহ জনবল বাড়ানো। এছাড়া ফিল্ড হাসপাতাল নির্মাণ করা।
৩. করোনাকালে সকল শ্রমজীবী মানুষের খাদ্য, নগদ অর্থ সহায়তা, রেশন ও সুদ মুক্ত ঋণ প্রদান করা।
৪. সকল শিক্ষক শিক্ষার্থীকে টিকা দিয়ে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া।
৫. করোনা মোকাবেলায় ব্যর্থ অবৈধ সরকার পদত্যাগ করা।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























