নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১৯:৪৪, ১৭ আগস্ট ২০২১
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন: মৌলভীবাজারে দুই রেস্টুরেন্টকে জরিমানা
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও সংরক্ষণ করায় মৌলভীবাজার শহরের বহুল পরিচিত শাহ মোস্তফা বিরিয়ানি হাউজ এবং নিউ ক্যাফে পাপড়িকা রেস্টুরেন্টকে জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আজ বুধবার (১৭ আগস্ট) শহরের কুসুমবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও সংরক্ষণ করায় শাহ মোস্তফা বিরিয়ানি হাউজ এবং নিউ ক্যাফে পাপড়িকা রেস্টুরেন্টের মালিককে পাঁচ হাজার করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং তা আদায় করা হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর দুটি পৃথক মামলা করেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়াও স্বাস্থ্য বিধি না মেনে দোকানে পণ্য বিক্রি করা, মাস্ক পরিধান না করা এবং পাবলিক প্লেসে ধূমপান করার অপরাধে দন্ডবিধি, ১৮৬০ এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এর বিভিন্ন ধারায় আরো ৫ ব্যক্তিকে সর্বমোট ২ হাজার ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার ও মো. বেলায়েত হোসেন।
আইনিউজ/শাফায়াত/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























