নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ২০:১৩, ১৮ আগস্ট ২০২১
বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের মৃত্যুবার্ষিকীতে জেলা পরিষদের দোয়া মাহফিল
বঙ্গবন্ধুর সহচর বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকীতে আজ বুধবার (১৮ আগস্ট) বাদ যোহর মৌলভীবাজার জেলা পরিষদের উদ্যোগে দোয়া, মিলাদ মাহফিল ও শিরনী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আজমল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার শোয়েব, জেলা তাঁতী লীগ সভাপতি ও রেডক্রিসেন্টের ভাইস-চেয়ারম্যান হায়দার আলীসহ জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
মৌলভীবাজার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, গণপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ২০২০ সালের ১৮ আগস্ট করোনা আক্রান্ত হয়ে ৭৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য একজন বিশুদ্ধ রাজনীতিবিদ।

আজিজুর রহমান ১৯৪৩ সালের ২৬ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলার চাঁদনীঘাট ইউনিয়নের গুজারাই গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম আব্দুল ছাত্তার এবং মায়ের নাম মাহমুদা বেগম (কাঞ্চন বিবি)। তিনি শহরের শ্রীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, মৌলভীবাজার সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজ থেকে বি.কম. ডিগ্রি অর্জন করেন।
পরিচ্ছন্ন, কর্মীবান্ধব এই রাজনীতিবিদ ২০১১ সালের ২০ ডিসেম্বর মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক মনোনীত হোন। ২০১৬ সালের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে তিনি জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হোন।
ছাত্রজীবন থেকে মানুষের অধিকার আদায়ের যে আন্দোলনে যুক্ত হয়েছিলেন তার ধারাবাহিকতায় স্বাধীকার, স্বাধীনতার আন্দোলন, সামরিক, স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তিনি ছিলেন একজন নিবেদিত প্রাণ যোদ্ধা।
১৯৭১ সালের ২৬ মার্চ পাকবাহিনী তাঁকে গ্রেফতার করে এবং তাঁর ওপর চালায় নির্মম নির্যাতন। মুক্তিযোদ্ধারা সিলেট কারাগার থেকে জেল ভেঙে তাঁকে বের করে নিয়ে আসেন।
তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে মৌলভীবাজার জেলা পরিষদ এবং পরিবারের পক্ষ থেকে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশসহ নানাভাবে মৌলভীবাজারবাসী তাঁকে স্মরণ করছে।
বাংলাদেশের সংবিধানে স্বাক্ষরকারী বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদানের জন্য ২০২০ সালে স্বাধীনতা পদক লাভ করেন। তাঁর মৃত্যুর মাত্র কয়েকদিন আগেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে ঘোষণাটি আসে।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে আজিজুর রহমান ছিলেন গণপরিষদ সদস্য। তিনি মৌলভীবাজার-৩ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।
মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুর আগে জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন।
আইনিউজ/এসডি
এক নজরে, বিশুদ্ধ রাজনীতিবিদ- বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























