মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ০০:৩৬, ২০ আগস্ট ২০২১
পাঁচশত মানুষ পেলো যুবলীগের খাদ্য সহায়তা
করোনায় সংকটে থাকা পাঁচশত অসহায় মানুষ পেলো খাদ্য সহায়তা। যুবলীগের আয়োজনে চাল ডাল সহ বিভিন্ন উপকরণের ১৫ কেজির প্যাকেট পেয়ে খুশি হয়েছেন খেটে খাওয়া দরিদ্র মানুষ।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেলে মৌলভীবাজার জেলা যুবলীগ এর আয়োজনে জেলা স্টেডিয়ামে খাদ্যসহায়তা তুলে দেয়া হয় অসহায় মানুষগুলোর হাতে।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা যুবলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি বিকাশ ভৌমিক, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন।

খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল। এসময় উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও সদস্যবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন যুবলীগ মৌলভীবাজার জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
যুবলীগের পক্ষ থেকে জানানো হয়, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনাভাইরাসের প্রভাবে অসহায় মানুষদের জন্য আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহবানে যুবলীগের নেতৃবৃন্দ ত্রাণ সামগ্রী বিতরণ করেন ৷
পাঁচশত অসহায় মানুষের মধ্যে চাল, ডাল, তেল, লবণ, চিনি, আলু, সাবানসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় ৷
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























