নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১৯:২৮, ২০ আগস্ট ২০২১
একদিনে মৌলভীবাজারে আক্রান্ত আরও ৪৮ জন
মৌলভীবাজার জেলায় প্রতিদিনই আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্ত হয়েছেন আরও ৪৮ জন।
শুক্রবার (২০ আগস্ট) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সেখানে বলা হয়েছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ২৩২ জনের নমুনা পরীক্ষা করে ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২০ দশমিক ৭ শতাংশ। এই হার এর একদিন আগে ২৯ দশমিক ৮ শতাংশ ছিলো, সে তুলনায় একদিনের ব্যবধানে করোনা শনাক্তের হার কমেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৭ হাজার ৩৯৭ জন। ২৪ ঘণ্টায় জেলায় ৫৫ জন সুস্থ, মৃত্যুবরণ করেননি কেউ।
নতুন শনাক্ত ৪৮ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ১৩ জন, শ্রীমঙ্গলের ১ জন, কমলগঞ্জের ১২ জন, বড়লেখার ১ জন, কুলাউড়ায় ১৮ জন, রাজনগরে ৩ জন। গত ২৪ ঘণ্টায় জুড়ীতে কেউ আক্রান্ত হননি। এ নিয়ে জেলায় ৭ হাজার ৩৯৭ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৫ জন। এর মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ১৫ জন, শ্রীমঙ্গলের ৬ জন, কমলগঞ্জের ৭ জন, বড়লেখায় ৩ জন, রাজনগরের ২৪ জন। এ নিয়ে মৌলভীবাজারে মোট সুস্থ রোগীর সংখ্যা ৫ হাজার ৫৪৬ জন।
এখন পর্যন্ত করোনায় মৌলভীবাজারে মোট ৬৯ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ২ জন, বড়লেখায় ৫ জন, কমলগঞ্জে ৪ জন, শ্রীমঙ্গলে ১১ জন, জুড়ী ৫ এবং সদর হাসপাতালের ৩৮ জন রয়েছেন।
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও-
মুনিয়ার আত্মহত্যার মামলা থেকে বসুন্ধরার এমডি আনভীরকে অব্যাহতি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























