মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৮:৩৫, ২১ আগস্ট ২০২১
মৌলভীবাজারে আরও ৪৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু বেড়ে ৭০
মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় আরও ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এসময় ভাইরাসটির সংক্রমণে মারা গেছেন একজন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৫ জন।
শনিবার (২১ আগস্ট) মৌলভীবাজারের সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুসারে, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে ১৭৩ টি নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ৪৭ জনের পজিটিভ আসে।
নতুন শনাক্ত ৪৭ জনের মধ্যে ২০ জন মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের, ১৬ জন বড়লেখার, ৭ জন কমলগঞ্জের এবং ৪ জন জুড়ী উপজেলার। এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৪৪৪ জনে।
গত ২৪ ঘণ্টায় জেলাটিতে মারা গেছেন একজন করোনা রোগী। যিনি মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের অন্তর্ভুক্ত। এখন পর্যন্ত জেলায় করোনা সংক্রমিত হয়ে ৭০ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া একদিনে সুস্থ হওয়া ৫ জন মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের। ফলে জেলায় করোনা থেকে সুস্থ হয়ে উঠলেন ৫ হাজার ৫৫১ জন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























