ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০৪, ২১ আগস্ট ২০২১
আপডেট: ০০:০৮, ২২ আগস্ট ২০২১

কুলাউড়ায় যুবলীগের উদ্যোগে ৪০০ মানুষকে খাদ্য বিতরণ

মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা যুবলীগের উদ্যোগে চারশত অসহায় মানুষকে খাদ্য বিতরণ করা হয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে অসহায় ও গরীব মানুষদের মাঝে এই খাবার বিতরণ করা হয়।

শনিবার (২১ আগস্ট) দুপুরে পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ স ম কামরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন সভাপতি মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি বিকাশ ভৌমিক।

উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস শহীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মইনুল ইসলাম সবুজের সঞ্চালনায় বিশেষ অতিথি পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলী, সাধারণ সম্পাদক গৌরা দে, জেলা যুবলীগের প্রচার সম্পাদক হাবিবুর রহমান রাজিব, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শামস আল নাহিয়ান শাওন। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আইনিউজ/এস আলম সুমন/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়