ঢাকা, সোমবার   ১১ মে ২০২৬,   বৈশাখ ২৮ ১৪৩৩

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২৩:২২, ২১ আগস্ট ২০২১
আপডেট: ০০:০৪, ২২ আগস্ট ২০২১

প্রবাসীদের উদ্যোগে কুলাউড়া হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার প্রদান

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসী ব্যবসায়ীদের সংগঠনের পক্ষ থেকে ‘কুলাউড়া বিজনেস এসোসিয়েশন ইউএই’ এর উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়।

শনিবার ২১ আগস্ট স্থানীয় সামাজিক সংগঠন সোস্যাল কেয়ার অব নেশনের আয়োজনে অনুষ্ঠান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফেরদৌস আক্তার এর সভাপতিত্বে ও সোস্যাল কেয়ার অব নেশনের পরিচালনা পর্ষদের সদস্য সোহেল আহমেদের সঞ্চালনায় হস্তান্তর অনুষ্ঠানের বক্তব্য রাখেন কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, আবাসিক মেডিকেল অফিসার জাকির হোসেন, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাবেক সভাপতি মোক্তাদির হোসেন।

প্রবাসীদের পক্ষে বক্তব্য রাখেন গুপ্তগ্রাম নিজামিয়া বিস্কুটি এতিম খানার পরিচালক আবুল কালাম, হাজী তাহির আলি পাখি মিয়া সোস্যাল কেয়ার অব নেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক তাহমিদ খান শাওন, সাংগঠনিক সম্পাদক খালেদুর রহমান তানজুল, সদস্য মাছুম আহমেদ।

আইনিউজ/এস আলম সুমন/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ