নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
মৌলভীবাজারে আরও ২১ জনের করোনা, কমেছে শনাক্ত
মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। গত একদিনে কেউ মৃত্যুবরণ করেননি। এছাড়াও সুস্থ হয়ে উঠেছেন ৫৮ জন।
রোববার (২২ আগস্ট) মৌলভীবাজারের সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুসারে, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে ১৪২ টি নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ২১ জনের পজিটিভ আসে। শনাক্তের হার ১৪ দশমিক ৮ শতাংশ। এর একদিন আগেও এই হার ২৭ দশমিক ২ শতাংশ ছিলো, একদিনের ব্যবধানে প্রায় অর্ধেক কমেছে শনাক্তের হার।
নতুন শনাক্ত ২১ জনের মধ্যে জুড়ীর ৮ জন, শ্রীমঙ্গলের ২ জন, কমলগঞ্জের ৩ জন, কুলাউড়ার ৭ জন ও রাজনগরের ৩ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার .৪৬৫ জনে।
গত ২৪ ঘণ্টায় জেলায় মৃত্যুর সংখ্যা শুন্য। এখন পর্যন্ত জেলায় করোনা সংক্রমিত হয়ে ৭০ জনের মৃত্যু হয়েছে।
একদিনে সুস্থ হওয়া ৫৮ জন মৌলভীবাজারর কুলাউড়া উপজেলার বাসিন্দা। ফলে জেলায় করোনা থেকে সুস্থ হয়ে উঠলেন ৫ হাজার ৬০৯ জন।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























