ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১০:৩৯, ২৩ আগস্ট ২০২১

মৌলভীবাজারে একদিনে আরও ৫২ জনের করোনা শনাক্ত

মৌলভীবাজার জেলায় প্রতিদিনই আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্ত হয়েছেন আরও ৫২ জন। 

সোমবার (২৩ আগস্ট) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

সেখানে বলা হয়েছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ২৬৬ জনের নমুনা পরীক্ষা করে ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৯ দশমিক ৫ শতাংশ। এই হার এর একদিন আগে ১৪ দশমিক ৮ শতাংশ ছিলো, সে তুলনায় একদিনের ব্যবধানে করোনা শনাক্তের হার বেড়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৭ হাজার ৫১৭ জন। ২৪ ঘণ্টায় জেলায় ৪ জন সুস্থ, মৃত্যুবরণ করেননি কেউ।

নতুন শনাক্ত ৫২ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ২৮ জন, জুড়ীর ৬ জন, শ্রীমঙ্গলের ৫ জন, কমলগঞ্জের ৪ জন, কুলাউড়ায় ৭ জন, রাজনগরে ২ জন। গত ২৪ ঘণ্টায় বড়লেখায় কেউ আক্রান্ত হননি। এ নিয়ে জেলায় ৭ হাজার ৫১৭ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ জন। তারা শ্রীমঙ্গলের বাসিন্দা। এ নিয়ে মৌলভীবাজারে মোট সুস্থ রোগীর সংখ্যা ৫ হাজার ৬১৩ জন।

এখন পর্যন্ত করোনায় মৌলভীবাজারে মোট ৭০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ২ জন, বড়লেখায় ৫ জন, কমলগঞ্জে ৪ জন, শ্রীমঙ্গলে ১১ জন, জুড়ী ৫ এবং সদর হাসপাতালের ৩৯ জন রয়েছেন।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও

 

মৌলভীবাজারে জাতির পিতার পদচিহ্ন নিয়ে ‘খুঁজে ফিরি পিতার পদচিহ্ন’

 

তালেবানদের নৃশংসতা: সাংবাদিককে না পেয়ে তার পরিবারের সদস্যকে হত্যা

এক নজরে, বিশুদ্ধ রাজনীতিবিদ- বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়