ঢাকা, সোমবার   ১১ মে ২০২৬,   বৈশাখ ২৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১১:২০, ২৪ আগস্ট ২০২১
আপডেট: ১৯:২৩, ২৪ আগস্ট ২০২১

মৌলভীবাজারে করোনায় আক্রান্ত আরও ৩২ জন

মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন আরও ৩২ জন। 

মঙ্গলবার (২৪ আগস্ট) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সেখানে বলা হয়েছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ১৯৮ জনের নমুনা পরীক্ষা করে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৬ দশমিক ২ শতাংশ। এই হার এর একদিন আগে ১৯ দশমিক ৫ শতাংশ ছিলো, সে তুলনায় একদিনের ব্যবধানে করোনা শনাক্তের হার বেড়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৭ হাজার ৫৪৯ জন। ২৪ ঘণ্টায় জেলায় ৬০ জন সুস্থ, মৃত্যুবরণ করেননি কেউ।

নতুন শনাক্ত ৩২ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ১৬ জন, জুড়ীর ৪ জন, শ্রীমঙ্গলের ৩ জন, কমলগঞ্জের ৫ জন, রাজনগরে ৪ জন। গত ২৪ ঘণ্টায় কুলাউড়া ও বড়লেখায় কেউ আক্রান্ত হননি। এ নিয়ে জেলায় ৭ হাজার ৫৪৯ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬০ জন। এদের মধ্যে ৪০ জন মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের রোগী, ১৯ জন কমলগঞ্জের ও ১ জন বড়লেখার। এ নিয়ে মৌলভীবাজারে মোট সুস্থ রোগীর সংখ্যা ৫ হাজার ৬৭৩ জন।

এখন পর্যন্ত করোনায় মৌলভীবাজারে মোট ৭০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ২ জন, বড়লেখায় ৫ জন, কমলগঞ্জে ৪ জন, শ্রীমঙ্গলে ১১ জন, জুড়ী ৫ এবং সদর হাসপাতালের ৩৯ জন রয়েছেন।

আইনিউজ/এসডি

 

আইনিউজ ভিডিও

মৌলভীবাজারে জাতির পিতার পদচিহ্ন নিয়ে ‘খুঁজে ফিরি পিতার পদচিহ্ন’

তালেবানদের নৃশংসতা: সাংবাদিককে না পেয়ে তার পরিবারের সদস্যকে হত্যা

এক নজরে, বিশুদ্ধ রাজনীতিবিদ- বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ