মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৯:০৮, ২৪ আগস্ট ২০২১
ছয় দফা দাবিতে মৌলভীবাজারে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ
ছয় দফা দাবিতে এক বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদ। মঙ্গলবার (২৪ আগস্ট) বেলা ১২ টায় শহরের চৌমোহনায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য পিনাক দেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন কান্তি দাশের সঞ্চালনায় বিক্ষোভে বক্তব্য রাখেন- বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক ছাত্র নেতা সুমাইয়া সেতু, জেলা সংসদের সহ-সভাপতি তপন দেবনাথ,সাংগঠনিক সম্পাদক সিহাব আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের সাংগঠনিক সম্পাদক প্রত্যয় নাফাক, মৌলভীবাজার শহর শাখার সভাপতি তোফায়েল আহমেদ ফাহিম, জেলা সংসদের কোষাধ্যক্ষ অভিজিৎ শর্মা ও শ্রীমঙ্গল উপজেলা সংসদের কোষাধ্যক্ষ স্বাধীন দেব প্রমুখ।

এসময় বক্তাদের পক্ষ থেকে ছয় দফা দাবি জানানো হয়। সেগুলো হলো-
১. দ্রুত সময়ে শিক্ষার্থীদের ভ্যাকসিন দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি গ্রহণ ও রোড ম্যাপ ঘোষণা করা।
২.করোনা-কালীন বেতন ফি মওকুফ করা।
৩. শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে শিক্ষাবৃত্তি ও রেশনিং ব্যবস্থা করা।
৪. অবিলম্বে ২০২০-২১ সেশনের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নেওয়া।
৫. শিক্ষাপ্রতিষ্ঠানে সেশনজট রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
৬. সকল শিক্ষার্থীর স্বাস্থ্যসেবা ও হেলথকার্ড নিশ্চিত করা।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























