ঢাকা, সোমবার   ১১ মে ২০২৬,   বৈশাখ ২৮ ১৪৩৩

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৫, ২৪ আগস্ট ২০২১

কুলাউড়ায় ফ্রি অক্সিজেন সেবার উদ্বোধন

মৌলভীবাজারের কুলাউড়ায় করোনা আক্রান্তসহ বিভিন্ন মুমূর্ষু রোগীদের চিকিৎসা সেবায় ফ্রি অক্সিজেন সেবার উদ্বোধন করা হয়েছে।

উপজেলার ব্রাহ্মণবাজারে প্রবাসীদের সংগঠন ‘স্ট্যান্ড ফর ব্রাহ্মণবাজার’ এর উদ্যোগে এই ফ্রি অক্সিজেন সেবা চালু করা হয়।

মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুর ১ টার দিকে ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদ হলরুমে সংগঠনের আয়োজনে ইউপি চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেনের সভাপতিত্বে ও ইয়াকূব-তাজুল মহিলা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মো. আল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম ফরহাদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়।

এছাড়া বক্তব্য দেন এমএ গণি আদর্শ কলেজের অধ্যক্ষ এন এম আলম সরকার, মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান সুরুক, ইউসুফ-তৈয়বুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাসুদ আহমদ, চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক জয়নাল আবেদিন, হিঙ্গাজিয়া মাদরাসার শিক্ষক আব্দুল মনাফ, সিঙ্গুর উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক নজরুল ইসলাম, কমিউনিটি ক্লিনিক হেলথ প্রোভাইডার শেখ মোহাম্মদ ইব্রাহীম প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন ইউপি সদস্য আব্দুল মতিন, ইউপি সদস্য ফজলুর রহমান, সংগঠনের পক্ষে বক্তব্য দেন দেবব্রত দাস বাবলু, সংগঠনের আহ্বায়ক জালাল হোসেন জুয়েল, সংগঠনের সমন্বয়ক জসীম চৌধুরী। এ সময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বহির্বিশ্বে বসবাসরত উপজেলার ব্রাহ্মণবাজারের প্রবাসীদের সমন্বয়ে গঠিত ‘স্ট্যান্ড ফর ব্রাহ্মণবাজার’ সংগঠনের আত্মপ্রকাশ করা হয় এ অনুষ্ঠানের মাধ্যমে।

সংগঠনের সমন্বয়ক জসীম চৌধুরী জানান, ফ্রি এই অক্সিজেন সেবার তত্ত্বাবধান করবেন ইউপি পরিষদের চেয়ারম্যানসহ জনপ্রতিনিধগণ এবং সংগঠনের দায়িত্বরত সদস্যরা তদারকি করবেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী বলেন, দেশের যেকোন দূর্যোগের সময় সরকারের পাশাপাশি প্রবাসীরা অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছেন। করোনার অতিমারীতে রোগীদের চিকিৎসায় সরকারের পাশাপাশি ফ্রি অক্সিজেন সেবা প্রবাসীদের এই উদ্যোগ খুবই গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আইনিউজ/ এস আলম সুমন/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ