ঢাকা, সোমবার   ১১ মে ২০২৬,   বৈশাখ ২৮ ১৪৩৩

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৩:১২, ২৪ আগস্ট ২০২১
আপডেট: ১১:০৮, ২৫ আগস্ট ২০২১

কুলাউড়ায় কিশোরী গৃহকর্মীর লাশ উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়ায় তাসলিমা আক্তার রায়না (১৭) নামে এক কিশোরী গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রায়না একই গ্রামের মৃত জামাল মিয়ার মেয়ে।

মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের ভুইগাঁও গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য নূর আহমদ চৌধুরী বুলবুলের বাড়ির বাথরুমে ওড়না পেঁচানো অবস্থায় রায়নার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গৃহকর্মী রায়না গত এক বছর যাবত সাবেক ইউপি সদস্য নূর আহমদ চৌধুরী বুলবুলের বাড়িতে গৃহমকর্মীর কাজ করত। মঙ্গলবার দুপুরে বাড়ির পরিবারের সদস্যদের অগোচরে একটি কক্ষের বাথরুমে ঢুকে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। অনেক খোঁজাখুঁজির পর তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে বিকেলের দিকে ঘরের একটি বাথরুম ভেতর দিকে লাগানো অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। দরজা ভেঙে ভিতরে রায়নার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে তার লাশ উদ্ধার করেন।

পুলিশ জানায়, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যার দিকে রায়নার লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

ওসি বিনয় ভূষণ রায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জানান, গৃহকর্মী রায়নার লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। কিশোরীর পরিবারের থেকে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

আইনিউজ/এস আলম সুমন/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ