ঢাকা, সোমবার   ১১ মে ২০২৬,   বৈশাখ ২৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১১:৪৯, ২৫ আগস্ট ২০২১
আপডেট: ১৪:১৭, ২৫ আগস্ট ২০২১

মৌলভীবাজারে শনাক্ত কমে ১৫ শতাংশে, আক্রান্ত ২৪

মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন আরও ২৪ জন। 

বুধবার (২৫ আগস্ট) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সেখানে বলা হয়েছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ১৫৫ জনের নমুনা পরীক্ষা করে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ৫ শতাংশ। এই হার এর একদিন আগে ১৬ দশমিক ২ শতাংশ ছিলো, সে তুলনায় একদিনের ব্যবধানে করোনা শনাক্তের হার কমেছে। লকডাউনের পর থেকেই কমে আসছে মৌলভীবাজারে শনাক্তের হার। এর আগে একসময় ৪০ শতাংশের বেশি ছিলো মৌলভীবাজারে করোনা আক্রান্তের হার, বর্তমানে সেটা কমে ১৫ শতাংশে।

জেলায় মোট আক্রান্ত ৭ হাজার ৫৭৩ জন। ২৪ ঘণ্টায় জেলায় ৩৭ জন সুস্থ, মৃত্যুবরণ করেননি কেউ।

নতুন শনাক্ত ২৪ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ১৫ জন, শ্রীমঙ্গলের ১ জন, কমলগঞ্জের ৮ জন। এ নিয়ে জেলায় ৭ হাজার ৫৭৩ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৭ জন। এদের মধ্যে ১৭ জন মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের রোগী, ২০ জন কমলগঞ্জের। এ নিয়ে মৌলভীবাজারে মোট সুস্থ রোগীর সংখ্যা ৫ হাজার ৭১০ জন।

এখন পর্যন্ত করোনায় মৌলভীবাজারে মোট ৭০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ২ জন, বড়লেখায় ৫ জন, কমলগঞ্জে ৪ জন, শ্রীমঙ্গলে ১১ জন, জুড়ী ৫ এবং সদর হাসপাতালের ৩৯ জন রয়েছেন।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও

মৌলভীবাজারে জাতির পিতার পদচিহ্ন নিয়ে ‘খুঁজে ফিরি পিতার পদচিহ্ন’

তালেবানদের নৃশংসতা: সাংবাদিককে না পেয়ে তার পরিবারের সদস্যকে হত্যা

এক নজরে, বিশুদ্ধ রাজনীতিবিদ- বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ