জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ১৪:০০, ২৫ আগস্ট ২০২১
জুড়ীতে চোরাই মোটরসাইকেলসহ ছাত্রলীগ কর্মী গ্রেফতার
মৌলভীবাজারের জুড়ীতে চোরাই মোটরসাইকেলসহ এক ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল মঙ্গলবার (২৪ আগস্ট) রাতে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবি পুলিশ জানায়, সোমবার রাতে জানা যায়, ভোগতেরা এলাকার আহমদ সায়েল চোরাই মোটরসাইকেল বিক্রয়ের জন্য মানিকসিংহ বাজারে আসছে। পরে সেখানে চেকপোস্ট বসিয়ে গাড়ি চেকিংয়ের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ঘুরিয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
জানা যায়, সায়েল উপজেলার ভোগতেরা এলাকার আব্দুল লতিফের ছেলে। সে জুড়ী কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলামের ছোট ভাই। সায়েল উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী তবে ছাত্রলীগের কোনো পদে সে নেই বলে জানিয়েছেন ছাত্রলীগের এক নেতা।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্য অনুযায়ী চক্রের সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























