ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০৭, ২৬ আগস্ট ২০২১
আপডেট: ১৫:১১, ২৬ আগস্ট ২০২১

মৌলভীবাজার: ‘বঙ্গবন্ধু অলিম্পিয়াড ২’ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার (২৫ আগস্ট) রাতে 'বঙ্গবন্ধু অলিম্পিয়াড ২' এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুর রহমান প্রমুখ।

সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ও উন্নয়ন গবেষক জসীম উদ্দিন মাসুদ।

স্কুল, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষে দুইদিনব্যাপী জেলা পর্যায়ে দলভিত্তিক এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জেলার প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। চ্যাম্পিয়ন হয় শ্রীমঙ্গলের দি বাডস রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ এবং রানার্সআপ হয় উত্তর কুলাউড়া হাই স্কুল।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে শিশু কিশোরদের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত করতে দ্বিতীয়বারের মতো বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ভিত্তিক কুইজ প্রতিযোগিতা- 'বঙ্গবন্ধু অলিম্পিয়াড ২' এর আয়েজন করে জেলা প্রশাসন।

অনুষ্ঠানে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলকে সনদপত্র, বই ও প্রাইজবন্ড উপহার দেওয়া হয়।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়