মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৯:১৫, ২৭ আগস্ট ২০২১
বঙ্গবন্ধু ও জাতীয় কবিকে নিয়ে মৌলভীবাজারে সাংস্কৃতিক আয়োজন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির চতুর্থ সপ্তাহ এবং ২৭ আগস্ট বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনলাইন সাংস্কৃতিক আয়োজন করছে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি।
শনিবার (২৮ আগস্ট) রাত আটটায় ভার্চুয়াল প্লাটফর্মে 'শিল্পী সঙ্গে চিত্ত রঙ্গে - ৩৬ পর্ব' অনুষ্ঠানটি প্রচারিত হবে। এবারের প্রতিপাদ্য বিষয় 'বঙ্গবন্ধু ও জাতীয় কবি নজরুল'।
অনুষ্ঠানে অতিথি হিসেবে যুক্ত হবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এবং একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নজরুল সঙ্গীতশিল্পী শাহীন সামাদ।
এছাড়া আরো যুক্ত হবেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সঙ্গীতশিল্পী সাবরীনা রহমান বাঁধন, নজরুল সঙ্গীতশিল্পী ত্রিবেণী পান্না, সঙ্গীতশিল্পী সঞ্জয় কবিরাজ, আবৃত্তিশিল্পী সুকান্ত গুপ্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া সুলতানা। স্বাগত বক্তব্য দেবেন এম এমদাদুল হক মিন্টু। অনুষ্ঠানটি সমন্বয় করছেন কালচারাল অফিসার জ্যোতি সিনহা। উপস্থাপনা করবেন সুশিপ্তা দাশ।
অনুষ্ঠানটি মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির পেজ থেকে প্রচারিত হবে।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























