ঢাকা, শুক্রবার   ০৮ মে ২০২৬,   বৈশাখ ২৫ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪০, ১৯ মার্চ ২০২২
আপডেট: ২২:০৩, ১৯ মার্চ ২০২২

সরওয়ার আহমদের ‘জাতীয় স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে মৌলভীবাজার’ বইয়ের মোড়ক উন্মোচন

জ্যেষ্ঠ সাংবাদিক সরওয়ার আহমদ রচিত ‘জাতীয় স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে মৌলভীবাজার’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ মার্চ) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ। 

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে জেলা শহরের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

৬০৮ পৃষ্ঠার বইয়ে মৌলভীবাজারের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধে ইতিহাস ও নানা ঘটনাবলী উঠে এসেছে।

আইনিউজ ভিডিও 

ছেলের খোঁজে পায়ে হেঁটে নেপালে যান মা, ফিরেন ২৩ বছর পর

৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন 

বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে হঠাৎ দেয়াল চাপায় হারিয়ে গেল ছেলেটি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ