ঢাকা, শুক্রবার   ০৮ মে ২০২৬,   বৈশাখ ২৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০১, ১৯ মার্চ ২০২২

মৌলভীবাজারের জগৎসী ঈদগাহের আহ্বায়ক কমিটি গঠন

জগৎসী ঈদগাহ মৌলভীবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী ঈদগাহ। প্রতি বছর এখানে ঈদের নামাজ আদায় করেন উপজেলার হাজারো মানুষ। শুক্রবার (১৮ মার্চ) জগৎসী ঈদগাহের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

আজ শনিবার (১৯ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এ আহ্বায়ক কমিটিতে জগৎসী, বাউরঘড়িয়া, ফতেপুর, বীরবালি, ফুলতৈল এলাকার বাসিন্দারা রয়েছেন।

নবগঠিত এ কমিটিতে ১১ নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. মিলাদ হোসেনকে আহ্বায়ক করা হয়েছে। সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে মো. মাহফুজুর রহমানকে।

এছাড়াও কমিটিতে যারা রয়েছেন-

যুগ্ন আহ্বায়ক আনোয়ার জামান চৌধুরী, যুগ্ন আহ্বায়ক মাসুদ আহমদ, সদস্য মীর আহমদ, জুবের আহমদ, তরাজ মিয়া, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল মুহিত, মো. সহিদুর রহমান, সুয়েব আহমদ, ডাম আব্দুস সহিদ, শিব্বির আহমদ, মো. জায়নাল আহমদ, সিপার আহমদ, জবলু চৌধুরী, মো. জালাল আহমদ, মো. জামাল আহমদ, ৯ নং ওয়ার্ড সদস্য মো. জাবেদ আহমদ, মো. সাদিকুর রহমান, হাবিবুল বাশার, রিয়াজ আহমদ, তোফায়েল আহমদ, মো. শের আলী, শামিম আহমদ, জুয়েল আহমদ।

আইনিউজ/এসডি

শবে বরাত ভাগ্যরজনীর রাত, যে রাতে আল্লাহ মানুষের রিযেক-ধনদৌলত-আয়ু দান করেন

রাসুল (সা.) এর মিরাজ জাগ্রত অবস্থায় হয়েছে না স্বপ্নে

ইসলাম ও কুরআনের আলোকে মাতৃভাষা বাংলার গুরুত্ব

যে কষ্টে ডুকরে কেঁদে উঠলেন আশ্রয়ণের বৃদ্ধ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ