বিষ্ণু দেব
আপডেট: ১৩:২৩, ২৪ মার্চ ২০২২
মৌলভীবাজারে মুক্তির উৎসবে ‘আগামী প্রজন্মের বীরদের প্রতি আহ্বান’
মৌলভীবাজারে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আটদিনব্যাপী 'মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা'য় বুধবার (২৩ মার্চ) সপ্তমদিন সন্ধ্যা রাতে 'মুক্তিযুদ্ধের অর্জন: আগামী প্রজন্মের বীরদের প্রতি আহ্বান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
অনুষ্ঠানে আগামী প্রজন্মের কিশোর-তরুণদের সামনে মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে তথ্য-্উপাত্ত তুলে ধরা হয়। মুক্তিযুদ্ধের অর্জন এবং ভবিষ্যতের নাগরিকদের করণীয় সম্পর্কে আলোচনা করেন বক্তারা।

জেলা শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার ও কানাডা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মুহিবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শামসুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ।

মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার যৌথভাবে বাস্তবায়ন করে জেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জেলা শিশু একাডেমি এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ড।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
আইনিউজ/বিষ্ণু দেব/এসডিপি
আইনিউজ ভিডিও
মৌলভীবাজারে ট্যুরিস্ট বাস চালু
যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা
সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























