Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৮ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৫ ১৪৩২

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪৯, ২৪ মার্চ ২০২২
আপডেট: ২২:৫০, ২৪ মার্চ ২০২২

কমলগঞ্জে ১৫২ প্রাথমিক বিদ্যালয়ে ইউনিসেফের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলার জন্য মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিসেফের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

আরও পড়ুন- মৌলভীবাজারে সোনালী ব্যাংকের অর্ধশত বছর

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার, মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুর রহমান, কমলগঞ্জ পৌরসভার মেয়র, মো. জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো, ইয়ারদৌস হাসান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদার।

আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

মৌলভীবাজারে ট্যুরিস্ট বাস চালু

যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা

সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়