মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসন ও মৌলভীবাজার পৌরসভার আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (২৬ মার্চ) পৌর জনমিলন কেন্দ্রে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন’ বিষয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনরে সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, জেলা ইউনিট কমান্ড মো. জামাল উদ্দিন প্রমুখ।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন পৌরসভা মেয়র ফজলুর রহমান। এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আইনিউজ/পিডি/এসডিপি
আইনিউজ ভিডিও
১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন
মাথায় ৭৩৫টি ডিম নিয়ে বিশ্বরেকর্ড
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























