ঢাকা, শুক্রবার   ০৮ মে ২০২৬,   বৈশাখ ২৫ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৪২, ২৬ মার্চ ২০২২

মৌলভীবাজারে মহান স্বাধীনতা দিবসে প্রদীপ প্রজ্জ্বলন

মৌলভীবাজারে মহান স্বাধীনতা দিবসে নিহত বীর মুক্তিযোদ্ধা ও সকল শহীদদের আত্মার শান্তি কামনায় প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।

শনিবার (২৬ মার্চ) সন্ধ্যায় মৌলভীবাজারে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে শহীদস্তম্ভে প্রদীপ প্রজ্জ্বলন করে জেলা ছাত্র ঐক্য পরিষদ। 

এসময় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, পূজা পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদ জেলা, উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন ঐক্য পরিষদ জেলা সভাপতি অ্যাডভেকেট মাখন লাল দাশ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল। পূজা পরিষদ সাবেক সাধারণ সম্পাদক মুন্না রায় ও সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট দীপ্তেন্দু দাশ কাজল, ঐক্য পরিষদ সদর উপজেলা সভাপতি মনবীর রায় মঞ্জু, পূজা পরিষদ সদর উপজেলা সভাপতি নির্মল কান্তি দেব, ঐক্য পরিষদ পৌর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পার্থ সারথী পাল, পূজা পরিষদ পৌর সাধারণ সম্পাদক রাজ সরকার, জেলা ছাত্র ঐক্য পরিষদ সভাপতি বিষ্ণু পদ দেব ও সাধারণ সম্পাদক সজীব পাল, রাজনগর উপজেলা ছাত্র ঐক্য পরিষদ সভাপতি সৌরভ মালাকার ও সাধারণ সম্পাদক গৌতম ভট্টাচার্য, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্র ঐক্য পরিষদ সভাপতি শ্রীবাস দাশ লিটন ও সাধারণ সম্পাদক বিপ্রজিৎ দেবনাথ।

 এছাড়াও ছাত্র ঐক্য পরিষদ নেতা অ্যাডভোকেট অমিতাভ ঘোষ, বিশ্বজিৎ দেবনাথ, অমিত চন্দ্র মল্লিক, বিকাশ মালাকার, প্রান্ত ঘোষ, রুপক দেবনাথ, রাজন দেব প্রমুখ।

আইনিউজ/বিষ্ণু দেব/এসডিপি 

আইনিউজ ভিডিও

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ