Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৮ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৫ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৫:১৬, ২৭ মার্চ ২০২২
আপডেট: ১৮:৪৭, ২৭ মার্চ ২০২২

মৌলভীবাজারে মাদকবিরোধী আলোচনা সভা

মৌলভীবাজারে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে  রবিবার (২৭ মার্চ) সকাল ১১ টায় মৌলভীবাজার সরকারি কলেজ মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। "যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে আমাদের করনীয়" শীর্ষক এ মাদকবিরোধী আলোচনা সভার আয়োজন করা হয় মৌলভীবাজার জেলা যুব কল্যাণ সংস্থা উদ্যোগে

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। মৌলভীবাজার সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুদ্দীন আহমেদের সভাপতিত্বে মাদকবিরোধী আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুব কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি আলিম উদ্দিন হালিম। 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া মাদকের কুফল সম্পর্কে বলেন,মাদকের ভয়াল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক জীবনের স্বাভাবিক গতি ব্যাহত করে জীবনকে দুর্বিষহ করে তোলে এবং পারিবারিক বন্ধনকে বিনষ্ট করে।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির জন্য জেলা যুব কল্যান সংস্থার এমন মহতী উদ্যোগকে তিনি সাধুবাদ জানান।

এসময় তিনি মাদক প্রতিরোধে মৌলভীবাজার জেলা পুলিশের মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতির কথাও উল্লেখ করেন

এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী অফিসার সাবরীনা রহমান, মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক  মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম, মৌলভীবাজার জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রাশেদুজ্জামান চৌধুরী, মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের কনসালটেন্ট ডাঃ বিদুর কান্তি সাহা, মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক ।

 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়