Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৬ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৩ ১৪৩২

রাজনগর প্রতিনিধি :

প্রকাশিত: ১৭:৫০, ২৭ মার্চ ২০২২
আপডেট: ২০:০৩, ২৭ মার্চ ২০২২

রাজনগরে মৌমাছির কামড়ে শিশুসহ ১২ জন আহত

প্রতীকি ছবি

প্রতীকি ছবি

মৌলভীবাজারের রাজনগরে মৌমাছির কামড়ে শিশুসহ ১২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১ জন রাজনগর হাসপাতালে ভর্তি ও ১ জনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বাকীরা বাড়িতে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। শনিবার (২৬ মার্চ) দুপুর ২ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পাঠানটুলা গ্রামে এ ঘটনা ঘটে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ (৫০) গোসল করতে পুকুরে যান। এসময় একদল মৌমাছি তাকে আক্রমন করে। তার চিৎকারে আশেপাশের কয়েকজন উদ্ধার করতে এলে তাদেরকেও হুল ফুটায় মৌমাছিরা। এসময় মৌমাছির কামড়ে আহত হন আউয়াল কালাম বেগ (৫০), রোজী বেগম (৩৭), নজরুল ইসলাম বেগ (৫৮), রুলী বেগম (৩৭), জাবেদ মিয়া (২৬), লাবিব বেগ (৮), ইমরান বেগ (৯), অলিদ বেগ (৮), নীম বেগম (২০), শেখ ছাদি উদ্দিন (১৬), আতাউর রহমান (২৬, আজিরুন বেগম (৫৬)। পরে গুরুতর আহত আউয়াল কালাম বেগকে রাজনগর হাসাপাতলে ভর্তি ও নজরুল ইসলাম বেগকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বাকীরা বাড়িতে প্রাথমিক চিকিৎসা নেন।

আউয়াল কালাম বেগ বলেন, কিছু বুঝে উঠার আগেই হঠাৎ একদল মৌমাছি আক্রমন করে। পরে আমাকে উদ্ধার করতে আসলে তাদের কয়েকজনকেও কামড়েছে।

রাজনগর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মশিউর রহমান বলেন, আউয়াল কালাম বেগকে শতাধিক মৌমাছি কামড়েছে। ফলে তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া একজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। রবিবার তাকে ছাড়পত্র দেয়া হয়েছে।

আইনিউজ/মো.ফরহাদ হোসেন/জেপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়