Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৬ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৩ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৬:৫২, ২৮ মার্চ ২০২২
আপডেট: ১৭:০৬, ২৮ মার্চ ২০২২

মৌলভীবাজারে ৬ নারী বীরমুক্তিযোদ্ধাকে সংবর্ধনা 

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মৌলভীবাজারে ৬ জন নারী বীরমুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে নারী সংগঠন ‘চেষ্টা’ । এ সময় বীর নারীদের হাতে পোষাক ও গাভী তুলেদেন সংগঠনের সদস্যরা। সোমবার (২৮ মার্চ) দুপুরে মৌলভীবাজার জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নারী সংগঠন চেষ্টার সভাপতি  লায়লা নাজনীন হারুনের সভাপতিত্বে এবং তফাদার রিজুয়ানা ইয়াসমীন এর সঞ্চালনায় বীর নারীদের সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মল্লিকা দে, চেষ্টা’র সাধারণ সম্পাদক দিলরুবা মাহমুদ। এছাড়াও আরো বক্তব্য দেন মুক্তিযোদ্ধা, সাংবাদিক, স্থানীয় নারী জনপ্রতিনিধি ও সংগঠনের সদস্যরা।

এ সময় বক্তারা বলেন, ‘চেষ্টা’ নামের এই সংগঠনটি "মানবতার পক্ষে আমরা” এই স্লোগানকে সামনে রেখে এসব বীরকন্যাদের পাশে দাড়িয়েছে। বিগত দশ বছর ধরে সংগঠনটি নিজস্ব অর্থায়নে দেশের বিভিন্ন জেলায় বীরকন্যাদের জন্য কাজ করছে। তবে এখনো অনেক বীর মায়েরা তালিকার বাহিরে রয়েছেন। তাদের খুঁজে বের করে যথাযথ সম্মান দেয়ার দাবী জানান তারা।

পরে ৬ জন মহিলা বীরমুক্তিযোদ্ধা মায়েদের হাতে উপহার হিসাবে পোষাক ও একটি করে গাভী তুলেদেন ‘চেষ্টা’ সংগঠনের সদস্য ও অতিথিরা।

আইনিউজ/জেপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়