মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৭:১৫, ৩০ মার্চ ২০২২
কাউন্সিলর নাহিদ হোসেনের মায়ের মৃত্যু
মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র নাহিদ হোসেনের মা জেবুন্নেছা খানম আর নেই।
আজ বুধবার (৩০ মার্চ) বেলা ৩ টা ২০ মিনিটের দিকে তিনি মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯৫ বছর।
মৌলভীবাজার পৌরভার মেয়র ফজলুর রহমান আই নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামীকাল বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ১০ টা ৩০ মিনিটে মৌলভীবাজার জেলা জামে মসজিদে (কোর্ট মসজিদ) মরহুমার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে বেলা সাড়ে ১১ টায় মৌলভীবাজার সদর উপজেলার জগৎসী গ্রামে নিজবাড়িতে দ্বিতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।
এদিকে জেবুন্নেছা খানমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মেয়র ফজলুর রহমানসহ পৌরসভার কাউন্সিলর এবং কর্মকর্তা-কর্মচারীগণ।
জেবুন্নেছা খানম মৃত্যুকালে ছেলে-মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ছেলে কাউন্সিলর নাহিদ হোসেন এবং মেয়ে জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা জহুরা বিউটি মরহুমার রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























