Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৮ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৫ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪৪, ৭ এপ্রিল ২০২২

মৌলভীবাজারে অসহায় শ্রমিকদের মাঝে শুকনো খাবার বিতরণ

মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় শ্রমিকদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ৭ টায় শহরের চৌমোহনা পয়েন্টে কাজের উদ্দেশ্যে আসা ২০০ মাটিকাটার শ্রমিকের মাঝে খাবার বিতরণ করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। 

প্রতি শ্রমিককে ১০ কেজি চাল, ১ কেজি ডাল , ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ২ কেজি চিড়া, ২ লিটার সয়াবিন তেল ও আধা কেজি নুডুলস দেওয়া হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন অর্ণব মালাকার, রেভিনিউ ডেপুটি কালেক্টর, সৈয়দ সাফকাত আলী, সহকারী কমিশনার এবং ছাদু মিয়া, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা উপস্থিত ছিলেন।  

প্রশাসন সূত্রে জানা যায়, গণমাধ্যমে প্রকাশিত 'গরীব মানুষের বাঁচাই দায়' শীর্ষক প্রতিবেদনের মাধ্যমে অবগত হয়ে এসকল অসহায় মাটিকাটার শ্রমিকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।  

আইনিউজ/এসডিপি

আইনিউজ ভিডিও

রমজানেও ব্যবসায় ডাকাতি, শ্রীমঙ্গলের ২-৩ টাকার লেবু ঢাকায় হয়ে যায় ২০ টাকা

রোজার বাজারে ২ কেজি মাংসে ৪০০ গ্রাম কম দিলেন ব্যবসায়ী, ভোক্তা অধিদপ্তরের অভিযান

নয় বছরের মেয়েটি কিভাবে নেভায় একের পর এক আগুন?

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়