ঢাকা, রোববার ০৫ জুলাই ২০২৬,   আষাঢ় ২১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩:২১, ৭ এপ্রিল ২০২২

মৌলভীবাজারে দ্বিতীয় পর্যায়ে টিসিবি পণ্য বিক্রয় শুরু

সারাদেশের সাথে মৌলভীবাজারে শুরু হয়েছে  স্বল্প আয়ের মানুষের জন্য জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ভর্তুকিমূল্যে দ্বিতীয় পর্যায়ে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম- ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি। 

বৃহস্পতিবার (৭ এপ্রিল) চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। 

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ জাহিদ আখতার, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরীনা রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

মৌলভীবাজার জেলা প্রশাসন সূত্রে জনা গেছে, ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির মাধ্যমে জেলায় ৭২ হাজার ৪২৬ জন উপকারভোগীদের মাঝে ভর্তুকিমূল্যে এ পণ্য বিক্রয় করা হবে।

দ্বিতীয় পর্যায়ের প্রথম দিনে উপকারভোগীদের মধ্যে পারিবারিক কার্ডের মাধ্যমে ন্যায্যমুল্যে টিসিবি পণ্য বিতরণ করা হচ্ছে। টিসিবি-র পণ্যের মধ্যে রয়েছে দুই কেজি মশুর ডাল (৬৫ টাকা কেজি দরে), দুই কেজি চিনি (৫৫ টাকা কেজি দরে), দুই লিটার সোয়াবিন তেল (১১০ টাকা লিটার দরে) এবং দুই কেজি ছোলা (৫০ টাকা কেজি দরে)। দেশের নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যে উর্দ্ধগতি এবং পবিত্র রমজানকে সামনে রেখে টিসিবি এসব পণ্য বিক্রি করছে।

আইনিউজ ভিডিও

রমজানেও ব্যবসায় ডাকাতি, শ্রীমঙ্গলের ২-৩ টাকার লেবু ঢাকায় হয়ে যায় ২০ টাকা

রোজার বাজারে ২ কেজি মাংসে ৪০০ গ্রাম কম দিলেন ব্যবসায়ী, ভোক্তা অধিদপ্তরের অভিযান

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ