Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৬ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৩ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩৭, ৯ এপ্রিল ২০২২
আপডেট: ২২:৫৩, ৯ এপ্রিল ২০২২

মৌলভীবাজারে ‘এফএস গ্লোবাল’ কনসালটেন্সি ফার্মের যাত্রা শুরু

মৌলভীবাজারে স্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম ‘এফএস (ফিউচার স্টেশন) গ্লোবাল কনসালটেন্সি’ যাত্রা শুরু করেছে। আজ শনিবার (৯ অক্টোবর) উদ্বোধন করেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন ‘এফএস গ্লোবাল কনসালটেন্সি’ ফার্মের পরিচালক সাইফুর রহমান শাহীন, এমডি শাহ আজিজ, সিইও ফয়ছল আলী, পরিচালক আশফাকুর রহমান, জেলা যুবলীগের সহ-সম্পাদক ও রাজনগরের মনসুরনগর ইউনিয়নের ইউপি সদস্য শামীম আহমদ, জেলা যুবলীগের উপ-প্রচার সম্পাদক ও একাটুনা ইউনিয়নের ইউপি সদস্য ইমন আহমদ তরফদার, জেলা যুবলীগের সহ-সম্পাদক শিমুল আহমদ চৌধুরী, ব্যবসায়ী রাসেল আহমদ প্রমুখ।

‘এফএস গ্লোবাল কনসালটেন্সি’ ফার্মের সিইও ফয়ছল আলী জানান- এই ফার্মটি ইউকে, ইউএসএ, কানাডা এবং ইউরোপের বিভিন্ন দেশে স্টুডেন্ট ভিসা প্রসেস করবে।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়