কমলগঞ্জ প্রতিনিধি
আপডেট: ২৩:২৫, ১১ এপ্রিল ২০২২
কমলগঞ্জে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃত্যু
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কাউয়ারগা গ্রামে বজ্রপাতে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ সময় আরো দুইজন আহত হয়েছেন।
সোমবার দুপুর ১.৩০ টায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মছদ্দর মিয়া (২৫)। তিনি ওই গ্রামের হামিদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাউয়ারগলা গ্রামের জলিল মিয়ার বাড়ির বারান্দায় টিনের চাল লাগানোর সময় বজ্রপাত হলে মছদ্দর মিয়ার শরীরের একাংশ ঝলসে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ফরিদ মিয়া (৬০) ও উত্তম আলী (৪০) আহত হন।
তাদেরকে দ্রুত কমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুর ২.৩০ টায় কর্তব্যরত চিকিৎসক মছদ্দর মিয়াকে মৃত ঘোষণা করেন। অপর আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
আরও পড়ুন- বন্যার আশঙ্কা, দ্রুত হাওরের ধান কাটার আহ্বান
এ বিষয়ে আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কমলগঞ্জ থানার ওসি (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাকৃতিক দুর্ঘটনা বিধায় লাশের ময়নাতদন্ত করা হয়নি।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারের পক্ষ থেকে নিহত কাঠমিস্ত্রির পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডিপি
আইনিউজ ভিডিও
মানসিক চাপ কমাবেন যেভাবে
বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা
খালি পেটে ঘুমালে যেসব ক্ষতি হয়
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























